গাইবান্ধা-৩ আসনে বিএনপির সৎ ও মানবিক নেতা: ডাঃ ময়নুল হাসান সাদিক।
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের রাজনীতিতে দলীয় মনোনয়ন পাওয়ার পর নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক।
দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। রাজনীতিতে সততা, নিষ্ঠা ও ত্যাগের প্রতীক হিসেবে তৃণমূলের কর্মী থেকে সাধারণ ভোটার—সবাই তাকে দেখেন একজন সৎ, পরিশ্রমী, জনগণ,গরীব দুঃখির বন্ধু হিসেবে।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ডাঃ সাদিক চিকিৎসা পেশায় যেমন সফল, তেমনি মানবসেবায়ও রেখেছেন অনন্য দৃষ্টান্ত।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডাঃ ময়নুল হাসান সাদিক দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং অসহায়দের সহায়তা প্রদানের মধ্য দিয়ে গড়ে তুলেছেন মানবিক ও জনবান্ধব ইমেজ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন গাইবান্ধা-৩ আসনে নতুন উচ্ছ্বাস। বিএনপি প্রার্থী হিসেবে ডাঃ সাদিকের নাম ঘোষণার পরই এলাকা জুড়ে কর্মী-সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, “ডাঃ সাদিক শিক্ষিত, সৎ এবং জনগণের আস্থার প্রতীক। সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান ডাঃ ময়নুল হাসান সাদিক শুধু গাইবান্ধা -৩ আসনের জনপ্রিয় রাজনৈতিক নেতাই নয়,তিনি এই অঞ্চলের মানুষের সত্যিকারের প্রতিনিধি।”
তার ঘোষিত নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ,সাদুল্লাপুর–পলাশবাড়ীর শহর ও গ্রামের জনগণের বহুল চলাচলের সড়ক পাকা ও সংস্কার,এবং তরুণ-তরুণী নারী ও পুরুষদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি,মাদকমুক্ত করণ, সামাজিক অবক্ষয় ও অপরাধ বন্ধে জিরো টলারেন্স।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি সংগঠিতভাবে মাঠে থাকে, তবে তার ব্যক্তি ইমেজের পাশাপাশি দলীয় কারণে ডাঃ ময়নুল হাসান সাদিক হতে পারেন গাইবান্ধা-৩ আসনের বড় চমক।
যদিও সততা, শিক্ষাগত যোগ্যতা ও মানবিক মনোভাবের কারণে ইতিমধ্যেই তিনি এলাকাবাসী দলমত নির্বিশেষে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক একাধারে চিকিৎসক, সমাজসেবক ও জনমানুষের রাজনীতিক,প্রতিবাদের কন্ঠস্বর।
গাইবান্ধা-৩ আসনে তার প্রার্থিতা আজ এলাকাবাসীর নতুন প্রত্যাশা ও আশার প্রতীক হয়ে উঠেছে।