
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক কাজী মো. আমজাদ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলনের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় হয়—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থাকতে চান এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার আগ্রহ তার দীর্ঘদিনের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর সুচিন্তিত মতামত, আন্তরিক দোয়া এবং স্বতঃস্ফূর্ত সমর্থন পেলে তিনি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ইউনিয়নবাসীর সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন কাজী মো. আমজাদ হোসেন।