
জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি এ অনুষ্ঠানে অংশ নেবে।
এসময় উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কার, জাতীয় ঐক্য এবং অংশগ্রহণমূলক রাজনীতির প্রতি এনসিপির অঙ্গীকার আরও দৃঢ় হবে। রাজনৈতিক অঙ্গনে এই উদ্যোগকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।