
আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করার জন্য নেওয়া হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) আটককেন্দ্র থেকে তাঁকে হেলিকপ্টারে করে আদালতের কাছের একটি হেলিপোর্টে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিছুক্ষণ আগে নিকোলা মাদুরোকে হেলিকপ্টারে তোলা হয়। সে সময় তাঁর পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। হেলিপোর্টে অবতরণের পর তাঁকে কড়া নিরাপত্তায় একটি ভ্যানে তোলা হয়, সেখান থেকে আদালতের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। পরে তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
মাদুরোকে আদালতে হাজির করার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।