
ঢাকা প্রতিনিধি:
অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা কিংবা লেনদেনের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (তারিখ) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।
এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।
নতুন আইনে অনলাইনের মাধ্যমে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার, বিজ্ঞাপন, মধ্যস্থতা ও আর্থিক লেনদেনকে কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
সংবিধান অনুযায়ী, এখন রাষ্ট্রপতির সম্মতির পর বিলটি আইনে পরিণত হবে এবং সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে।