
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল-এর প্রতিনিধি শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক-এর প্রতিনিধি আমিনুল ইসলাম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজা।
নয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: আনোয়ারুল ইসলাম (করতোয়া)
সহ-সাধারণ সম্পাদক: তোফায়েল হোসেন জাকির
অর্থ সম্পাদক: জাহাঙ্গীর আলম (ডেসটিনি)
সদস্য: তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক), খোরশেদ আলম (সংবাদ) এবং সোলায়মান সরকার (যুগান্তর)।
এছাড়া সাধারণ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
আব্দুল জোব্বার (সাতমাথা), এস এম আসাদুজ্জামান (আমার দেশ), সাইদুর রহমান (নিউজ ডটনেট), নয়ন কুমার সাহা (প্রভাতের আলো), আব্দুল কাফি সরকার (ক্যাম্পাস টাইম) ও শামিম সর্দার (নয়া দিগন্ত)।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাদুল্লাপুরে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।