
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান, বিএনপির গাইবান্ধা জেলা সভাপতি এবং গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্প্রতি শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২১ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি মো. মিরাজ শিকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
এছাড়া সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন—
বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রকৌশলী ইশরাক হোসেন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল মালেক
বিএনপির গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক
যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
বিএনপি ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী
বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সুবাস সাহা
অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় গাইবান্ধাবাসীসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও রাজনৈতিক প্রজ্ঞা সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।