
গাইবান্ধায় বিএনপি নেতা ডা. মইনুল হাসান সাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে চালানো মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধাপেরহাট ইউনিয়ন বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক শুধু গাইবান্ধা নয়, পুরো দেশের একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বক্তারা এসব অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বলেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।