
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় সাদুল্লাপুর উপজেলার আমবাগান উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম. হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি মো. তৌফিকুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।
আয়োজকরা জানান, নবনির্বাচিত সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়েরও সুযোগ থাকবে। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।