
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩২ জন দলীয় এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। এ তালিকায় নারী প্রার্থী রয়েছেন দুজন।
বুধবার (তারিখ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন। এর আগে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), এসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া), আজিজার রহমান (ঢেঁকি), আব্দুল্লাহ আদিল (কাস্তে), এটিএম আওলাদ হোসাইন (হাত পাখা), মনজুরুল হক (কলম), মোছাদ্দিকুল ইসলাম (আপেল) এবং সুরুজ মিয়া (ট্রাক)।
মোহাম্মদ শামীম কায়সার (ধানের শীষ), আব্দুর রহিম সরকার (দাঁড়িপাল্লা), কাজী মশিউর রহমান (লাঙ্গল), আতোয়ারুল ইসলাম (কোদাল), আব্দুর রউফ আকন্দ (মোটরসাইকেল) ও সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাত পাখা)।
ফারুক আলম সরকার (ধানের শীষ), আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), এএইচএম গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল), রাহেলা খাতুন (কাঁচি), আজিজুল ইসলাম (হাত পাখা), শ্রী নির্মল (কাস্তে) ও হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া)।
খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ), মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), পরমানন্দ দাস (কাঁচি), ছালমা আক্তার (কলস), কওছর আজম হান্নু (প্রজাপতি), মোস্তফা মহসিন (ঢেঁকি) ও রমজান আলী (হাত পাখা)।
আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), আব্দুল করিম (দাঁড়িপাল্লা), আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), মিহির কুমার ঘোষ (কাস্তে), মোহাম্মদ আব্দুল মাজেদ (হাত পাখা) ও শাহেদুর রহমান (কলম)।
গাইবান্ধার সাতটি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪০১ জন, নারী ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৬৭৫টি এবং ভোটকক্ষ ৪ হাজার ১০১টি।
প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, নির্বাচনি প্রচারণায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।