বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ব্যাপক উপস্থিতিতে এ পরিচিতি ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন,সঞ্চালনায় ছিলেন তিলকপাড়া লতিফুন্নেসা দাখিল মাদ্রাসা ধাপেরহাটের সুপারিনটেনডেন্ট।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন,
“মাদ্রাসা ও সামগ্রিক শিক্ষাঙ্গনে উন্নতির জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাই তাঁদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্য সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, সভাপতি, মাদ্রাসা শিক্ষক পরিষদ গাইবান্ধা জেলা,অধ্যক্ষ মাওলানা শামসুল আলম, সেক্রেটারি, মাদ্রাসা শিক্ষক পরিষদ গাইবান্ধা জেলা,
সভায় আরও বক্তব্য দেন—এরশাদুল হক ইমন, উপদেষ্টা, মাদ্রাসা শিক্ষক পরিষদ গাইবান্ধা জেলা ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা,মাওলানা শরীফ মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যক্ষ, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা,সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সাধারন সম্পাদক, ক্ষীপুর স্কুল অ্যান্ড কলেজ,তৌফিকুর রহমান, প্রভাষক, নিয়ামতনগর ফাজিল মাদ্রাসা তাজ উদ্দিন, প্রধান শিক্ষক, কিশামত শেরপুর স্কুল,মাওলানা মো. ফারায়েজ হোসাইন, সুপার, তরফ বাজিত দাখিল মাদ্রাসা,মোজাফফর আহমদ, শিক্ষক, ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ,সবুজ মিয়া, শিক্ষক, বকশীগঞ্জ আকিনা খাতুন উচ্চ বিদ্যালয়,মাহফুজুর রহমান, শিক্ষক, আমবাগান উচ্চ বিদ্যালয়,তৈবুর রহমান, শিক্ষক, মোংলাপাড়া উচ্চ বিদ্যালয়,
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবগঠিত কমিটির উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের কল্যাণ এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
শুভ পরিবেশে সম্পন্ন এ পরিচিতি সভা সাদুল্লাপুরের শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অংশগ্রহণকারী শিক্ষকরা মন্তব্য করেন।