নতুন এমপিদের জন্য বিএনপির দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
- আপডেট সময় : ০৮:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১৪০ বার পড়া হয়েছে

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের (এমপি), বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে Bangladesh Nationalist Party (বিএনপি)।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী Tarique Rahman।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রক্রিয়া, সংসদের স্থায়ী কমিটির কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নবনির্বাচিত এমপিদের ধারণা দেওয়া হচ্ছে।
দুই দিনের এই প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সংসদীয় রেওয়াজ, মন্ত্রিসভার সদস্যদের ভূমিকা এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা অর্জনের বিষয়গুলো তুলে ধরা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।










