ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের শ্রদ্ধা

  • আপডেট সময় : ০১:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ২৮৪ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের শ্রদ্ধা

খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় বিশ্বের ৩২টি দেশের কূটনৈতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। একই সঙ্গে তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বুধবার দুপুর ৩টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। জানাজাকে ঘিরে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে।

জানাজায় অংশ নিতে শুধু অ্যাভিনিউ নয়, কয়েক কিলোমিটারজুড়ে অবস্থান নেন সর্বস্তরের মানুষ। স্থান সংকুলান না হওয়ায় অনেককে মেট্রোরেল স্টেশন, আশপাশের ভবনের ছাদ ও উঁচু স্থান থেকে জানাজায় অংশ নিতে দেখা যায়। মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি বেগম খালেদা জিয়ার প্রতি জনসমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের শ্রদ্ধা

আপডেট সময় : ০১:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫