ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ৯৭ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুরে এক স্কুলশিক্ষিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলামসহ দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান শুনানি শেষে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

কারাগারে পাঠানো অপর আসামি হলেন মো. সালেহীন আকন্দ (২৪)। ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের বয়স ৪০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই স্কুলশিক্ষিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে মামলাটি করা হয়। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছিলেন ভুক্তভোগী নারী। এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই মামলা দায়েরের পর থেকে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও হয়রানি করা হচ্ছিল।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলশিক্ষিকা বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার মামলার চার আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও সালেহীন আকন্দের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অপর দুই আসামি শ্রী প্রদীপ কুমার ও রবিউল আকন্দকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

আদালতের আদেশের পর ভুক্তভোগী শিক্ষক বলেন, অন্যায়ভাবে তাঁর সম্মানহানি করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। তিনি কোনো প্রতিহিংসা চান না; বরং ন্যায়বিচার ও নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ান সরকার বলেন, আদালত মামলার অভিযোগ ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আইন অনুযায়ী উপযুক্ত বিচার নিশ্চিত করবেন বলে তাঁরা আশাবাদী।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬