ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ৯২ বার পড়া হয়েছে

ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা প্রতিনিধি:

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে নিয়ে এ নির্দেশ দেওয়া হয় বলে সরকারসংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাত ১০টা ৩৪ মিনিটে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এ-সংক্রান্ত একটি স্ক্রল প্রচার করা হয়। সেখানে বলা হয়, ‘মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর’।

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

বিএনপি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্যোগ নিয়ে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁদের প্রশ্ন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সক্রিয় করার পরিবর্তে তিনি কেন সরাসরি অস্ত্র হাতে অভিযানে নামলেন।

এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে সেবার মান উন্নয়নে নির্দেশনা দিচ্ছেন, তখন একজন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কোথাও কোথাও পরিস্থিতির উন্নয়নে সময়সীমাও নির্ধারণ করে দেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এক সদস্যের মতে, ইশরাকের কর্মকাণ্ড কেবল তাঁর ব্যক্তিগত বিষয় হিসেবে থাকেনি; এটি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যদেরও বিব্রত করেছে। একজন প্রতিমন্ত্রীর আচরণের দায় মন্ত্রিসভার ওপরও বর্তাতে পারে বলে তিনি মনে করেন।

দল ও সরকারসংশ্লিষ্ট কয়েকজনের ধারণা, প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিয়ে ইতিবাচক আলোচনা চলার মধ্যেই ইশরাকের অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনা সেই আলোচনাকে আড়াল করেছে।

এমন পরিস্থিতিতে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনাকে সরকারের সদস্যদের আচরণ, দায়িত্বশীলতা ও জবাবদিহির প্রশ্নে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার পরবর্তী অবস্থান আরও স্পষ্ট হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬