ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ

  • আপডেট সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৮৫ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ মাস বয়সী এক শিশুকন্যাকে উদ্ধার করেছে থানা-পুলিশ। শিশুটিকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় প্রাথমিকভাবে জানা যায়, শিশুটির বাবা ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, শিশুটির মা ও অভিযুক্ত বাবা—দুজনেরই বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। এ কারণে ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে সুন্দরগঞ্জ থানা-পুলিশ। সাদুল্লাপুর থানা-পুলিশ শিশুটিকে উদ্ধারের পর বুধবার রাতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

শিশুটির মায়ের অভিযোগ, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের আকবর আলীর ছেলে আজাহার আলী (৩৮) তাঁর সাবেক স্বামী। তাঁদের সংসারে তিন সন্তানের জন্ম হয়। সংসার চলাকালে তাঁর স্বামী জুয়া খেলে অর্থ নষ্ট করতেন এবং তাঁর কাছে টাকা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তিনি।

নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান ওই নারী এবং পরে স্বামীকে তালাক দেন। এরপর সাবেক স্বামী মুঠোফোনে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি দেখাতেন বলেও অভিযোগ করেন তিনি।

শিশুটির মায়ের ভাষ্য অনুযায়ী, তিনি ঢাকায় অবস্থান করার সুযোগে গত ১ অক্টোবর তাঁর সাবেক স্বামী বাবার বাড়ি থেকে ছেলে ও ছোট মেয়েকে দুই-তিন দিনের জন্য নিজের বাড়িতে নিয়ে যান। পরে সন্তানদের ফেরত দিতে নানা ধরনের টালবাহানা শুরু করেন তিনি।

এ ঘটনায় সন্তানদের উদ্ধারের জন্য শিশুটির মা সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে ১৪ মাস বয়সী শিশুকন্যাটির অবস্থান শনাক্ত করে সাদুল্লাপুর থানা-পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান হাবিব জানান, উদ্ধার হওয়া শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে বিক্রির অভিযোগের সত্যতা যাচাইয়ে সুন্দরগঞ্জ থানা-পুলিশ তদন্ত করবে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা-পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ

আপডেট সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬