ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ইরানের বিক্ষোভে জনগণের পাশে থাকার ঘোষণা নেতানিয়াহুর।

  • আপডেট সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১৪৪ বার পড়া হয়েছে

ইরানের বিক্ষোভে জনগণের পাশে থাকার ঘোষণা নেতানিয়াহুর।

আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, “স্বাধীনতা, মুক্তি ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষায় ইরানি জনগণের যে সংগ্রাম, তার সঙ্গে আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি।” তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরও বলেন, “খুব সম্ভবত আমরা এমন এক ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি, যখন ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিচ্ছে।”

ইরানে চলমান বিক্ষোভের সূত্রপাত ঘটে গত রোববার, যখন দেশটির তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদাররা ধর্মঘটে যান। পরবর্তী সময়ে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিও সামনে আসে।

সরকারি তথ্য ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এখন পর্যন্ত ইরানের অন্তত ৪০টি শহরে বিক্ষোভ হয়েছে, যার বেশির ভাগই দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত। ইরানি সরকারি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

উল্লেখ্য, ইসরায়েল ও ইরান দীর্ঘদিনের চিরশত্রু রাষ্ট্র। গত বছর দুই দেশের মধ্যে ১২ দিনব্যাপী সরাসরি সংঘাত হয়। ওই সময় ইরানের পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলার জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সীমিত হামলায় অংশ নেয় এবং আন্তর্জাতিক চাপের মুখে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

রোববারের বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক সরকারি সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নেতানিয়াহু বলেন, “একদিকে শূন্যমাত্রার সমৃদ্ধকরণ নীতি এবং অন্যদিকে ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করে পারমাণবিক স্থাপনাগুলোকে কঠোর ও কার্যকর আন্তর্জাতিক তদারকির আওতায় আনার বিষয়ে আমাদের যৌথ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।”

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের বিক্ষোভে জনগণের পাশে থাকার ঘোষণা নেতানিয়াহুর।

আপডেট সময় : ০৬:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬