ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার রোধে বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ২৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার রোধে বিক্ষোভ মিছিল।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার রোধে বিক্ষোভ মিছিল।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান সামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া। এসময় উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন, “অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক একজন সৎ, শিক্ষিত ও যোগ্য রাজনৈতিক নেতা। তার বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার বিএনপি পরিবার কখনো মেনে নেবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাই।”

সম্প্রতি সময়ে মিজানুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম রফিক ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে জেলা বিএনপির নেতাকর্মীদের বিভক্ত করার অপপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে।তাদের কে দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপিকে আরো সুসংগঠিত করার আহবান জানান বিক্ষোভে অংশগ্রহণ করা নেতাকর্মীরা।

বক্তারা আরও জানান, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্যই একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র সফল হবে না।

মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ শ্লোগান দেন—
“অপপ্রচার বন্ধ করো, সত্যকে সামনে আনো”,
“ডা. ময়নুল হাসান সাদিক আমাদের গর্ব”।

শেষে দলীয় ঐক্য সুসংহত করতে এবং আন্দোলনকে বেগবান করতে সকলকে আহ্বান জানানো হয়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার রোধে বিক্ষোভ মিছিল।

আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫