ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পেছনে গাঁ-জা সেবনরত অবস্থায় শিক্ষার্থী আটক, এলাকায় চাঞ্চল্য।

  • আপডেট সময় : ০৬:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ১৮৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পেছনে গাঁ-জা সেবনরত অবস্থায় শিক্ষার্থী আটক, এলাকায় চাঞ্চল্য।

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের পেছনের অংশ থেকে গাঁ-জা সেবনরত অবস্থায় একদল শিক্ষার্থীকে আ-টক করা হয়েছে। আটককৃত সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা এবং তারা জেলার বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আ-টক হওয়া শিক্ষার্থীরা সবাই ভদ্র ও স্বচ্ছল পরিবারের সন্তান। তাদের পিতামাতারাও সমাজে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদ ও স্বাভাবিক আচরণ দেখে তাদের মাদক সেবনের সঙ্গে জড়িত বলে ধারণা করার কোনো সুযোগ ছিল না।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং কিশোর ও তরুণ সমাজে মাদকের ভয়াবহ বিস্তারের একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

স্থানীয় সচেতন নাগরিকরা অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এবং কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা অত্যন্ত জরুরি। সময়মতো পারিবারিক নজরদারি ও সচেতনতা না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

তারা আরও মনে করেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া কিশোরদের মধ্যে মাদকাসক্তির এই ভয়ংকর প্রবণতা রোধ করা সম্ভব নয়। এ বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পেছনে গাঁ-জা সেবনরত অবস্থায় শিক্ষার্থী আটক, এলাকায় চাঞ্চল্য।

আপডেট সময় : ০৬:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬