ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

জাতীয় সংসদ নির্বাচন কমিটিতে কাজী মাওলানা আমজাদ হোসেনের অন্তর্ভুক্তিতে অভিনন্দন

  • আপডেট সময় : ০৭:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৫৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন কমিটিতে কাজী মাওলানা আমজাদ হোসেনের অন্তর্ভুক্তিতে অভিনন্দন

গাইবান্ধা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ পরিচালনা কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমে গাইবান্ধা জেলা থেকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় শ্রদ্ধেয় আলেমে দ্বীন কাজী মাওলানা মো. আমজাদ হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, গাইবান্ধা জেলা শাখা।

ওলামা দলের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, কাজী মাওলানা মো. আমজাদ হোসেন একজন সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব ও দক্ষ সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই দায়িত্ব প্রাপ্তি গাইবান্ধাবাসীর জন্য গৌরবের এবং দলীয় রাজনীতিতে একটি ইতিবাচক অগ্রগতি।

নেতৃবৃন্দ আরও বলেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমে গাইবান্ধার প্রতিনিধি হিসেবে তাঁর অন্তর্ভুক্তি তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মাঝে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, কাজী মাওলানা মো. আমজাদ হোসেনের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের মাধ্যমে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে।

শেষে ওলামা দল গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর ভূমিকা আরও বিস্তৃত হবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় সংসদ নির্বাচন কমিটিতে কাজী মাওলানা আমজাদ হোসেনের অন্তর্ভুক্তিতে অভিনন্দন

আপডেট সময় : ০৭:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬