ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ধাপেরহাটে বিএনপির দোয়া মাহফিল, নতুন নেতাকর্মীদের যোগদান।

  • আপডেট সময় : ০৮:০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৬৫ বার পড়া হয়েছে

ধাপেরহাটে বিএনপির দোয়া মাহফিল, নতুন নেতাকর্মীদের যোগদান।

নিজস্ব প্রতিনিধি | গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ তসলিমা উদ্দিন বিদ্যা নিকেতনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন।

প্রধান ও বিশেষ অতিথিরা

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম মিয়া, গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বর্তমান আহ্বায়ক নয়ন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া ও সাবেক আহ্বায়ক বাদশা মণ্ডল।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।

বিএনপিতে নতুন যোগদান

দোয়া মাহফিল চলাকালে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহাম্মেদের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
প্রধান অতিথি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক নবাগতদের হাতে ফুল দিয়ে দলে স্বাগত জানান।

যোগদানকারীদের পরিচয়

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহাম্মেদ অতীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শাখার সভাপতি এবং পলাশবাড়ী উপজেলায় ছাত্র শিবিরের সাথী শাখার দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন।

ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

এর আগে অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক বকশিগঞ্জ এলাকায় ধাপেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধাপেরহাটে বিএনপির দোয়া মাহফিল, নতুন নেতাকর্মীদের যোগদান।

আপডেট সময় : ০৮:০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬