সাদুল্লাপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ওলামা দলের দোয়া ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সাদুল্লাপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান শামছুল হাসান ছামছুল, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম এবং জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এছাড়া সভায় ওলামা দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান বিটুল, আলহাজ্ব আব্দুল সাত্তার চৌধুরী রাখু, নাজির হোসেন সরকার, ইউনুস আলী সরকারসহ বিভিন্ন ইউনিয়নের ওলামা দল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তারা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।










