ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সিলেট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করছে বিএনপি, নেতৃত্বে তারেক রহমান।

  • আপডেট সময় : ০৭:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১১০ বার পড়া হয়েছে

সিলেট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করছে বিএনপি, নেতৃত্বে তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই নির্বাচনি প্রচারণার সূচনা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি জানান, আজ বুধবার রাতে তারেক রহমান বিমানযোগে সিলেট পৌঁছাবেন। সেখানে পৌঁছে গভীর রাতে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সমাবেশের মধ্য দিয়েই দলটির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হবে।

নির্বাচনি প্রচারণা উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জে পথসভা ও নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

এই সফরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতারা তারেক রহমানের সফরসঙ্গী থাকবেন। ইতোমধ্যে কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে বলে জানান ড. মাহদী আমিন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিলেট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করছে বিএনপি, নেতৃত্বে তারেক রহমান।

আপডেট সময় : ০৭:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬