ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ শেষে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর

  • আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ২০৬ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা জেলা জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর চালায়।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় শহরের গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সমাবেশ করে।

বিক্ষোভ শেষে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা জাতীয় পার্টি জেলা কার্যালয়ের সামনে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। বিকেল সাড়ে চারটার দিকে বৃষ্টি শুরু হলে সুযোগ নিয়ে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় সাইনবোর্ড ও শাটার ভাঙচুর করা হয়। পরে বিজয় উল্লাস করে সরে যায় মিছিলকারীরা।

এর আগে সমাবেশে বক্তারা নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাইবান্ধা জেলা গণুঅধিকার পরিষধের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার অপচেষ্টা সফল হবে না, জনগণের অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।

এ বিক্ষোভ-সমাবেশে অংশ নেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন সহ জেলা, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ শেষে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর

আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫