ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সাদুল্লাপুরের ধাপেরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নির্বাচনী মিছিল।

  • আপডেট সময় : ০৪:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ১৪৪ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরের ধাপেরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নির্বাচনী মিছিল।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক পৃথক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এসব মিছিলে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। ধাপেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন। অপরদিকে জামায়াতে ইসলামীর মিছিলে নেতৃত্ব দেন ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তৌফিকুর রহমান।

দুটি মিছিলই পৃথকভাবে ও ভিন্ন সময়ে ধাপেরহাট বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় মহাসড়কের আন্ডারপাসে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলগুলোর সমাপ্তি ঘোষণা করা হয়।

মিছিল চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলীয় প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তারা জনগণকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এ সময় নেতারা বলেন, দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে হবে।

উল্লেখ্য, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলগুলো শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরের ধাপেরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নির্বাচনী মিছিল।

আপডেট সময় : ০৪:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬