চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
- আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি’র জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।
আসনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গাজীপুর-২ সংসদীয় আসনে সর্বাধিক ভোটার রয়েছে—মোট ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অপরদিকে, ঝালকাঠি-১ আসনে সর্বনিম্ন ভোটার, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
ইসি সচিবালয় সূত্র জানায়, আসনভিত্তিক ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার মুদ্রণ, ভোটকেন্দ্র নির্ধারণ ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যেহেতু এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, তাই ভোটগ্রহণ ও ফল গণনায় অতিরিক্ত সতর্কতা এবং সময়ের প্রয়োজন হতে পারে বলে নির্বাচন কমিশন আগেই সতর্ক করেছে।










