ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গভীর নলকূপের গর্তে পড়ে ৫ বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

  • আপডেট সময় : ০২:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১২৩ বার পড়া হয়েছে

গভীর নলকূপের গর্তে পড়ে ৫ বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

গভীর নলকূপের গর্তে পড়ে ৫ বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামের পাঁচ বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, সন্ধ্যার একটু আগে শিশুটি তার বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। নলকূপটির গভীরতা এখনো নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশ ধরে রাখতে বলতেও শোনা যায়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। শিশুটিকে নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গভীর নলকূপের গর্তে পড়ে ৫ বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

আপডেট সময় : ০২:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬