ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘ-র্ষ, আহত অন্তত ১০

  • আপডেট সময় : ০২:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ১২৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘ-র্ষ, আহত অন্তত ১০

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘ-র্ষ, আহত অন্তত ১০

ফেরি সার্ভিসের উদ্বোধনকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষ্যে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাট এলাকায় জড়ো হন। উদ্বোধন শেষে ফেরি চালু হওয়ার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে শুরু করেন দুই দলের নেতাকর্মীরা। একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর নৌবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, দাবি মানা না হলে থানা, এসপি ও ডিসি অফিস ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অন্যদিকে, বিএনপিও তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘ-র্ষ, আহত অন্তত ১০

আপডেট সময় : ০২:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬