ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ, ১০ ফেব্রুয়ারি রাত ১২টায় শেষ হবে প্রচারণা

  • আপডেট সময় : ১২:২২:০১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ, ১০ ফেব্রুয়ারি রাত ১২টায় শেষ হবে প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ, ১০ ফেব্রুয়ারি রাত ১২টায় শেষ হবে প্রচারণা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা এখন তুঙ্গে। তবে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী এবারের নির্বাচনে সব ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে শেষ করতে হবে। বিধিমালার ৭ (ক) ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনি প্রচারণার কাজে কোনো প্রকার পোস্টার লাগানো বা প্রদর্শন করা যাবে না।

পাশাপাশি ব্যানার ব্যবহারের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। ৭ (খ) ধারায় বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য— যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া ৭ (ঙ) ধারায় উল্লেখ করা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত অন্যান্য সব প্রচার সামগ্রী— ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন— অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। ব্যানারের সর্বোচ্চ আয়তন ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট ও হ্যান্ডবিল এ-ফোর সাইজের মধ্যে এবং ফেস্টুনের আয়তন অনধিক ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে এসব প্রচার সামগ্রীতে প্রার্থীর নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।

ব্যানার ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন সম্প্রতি একটি স্পষ্টীকরণ নির্দেশনাও জারি করেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে রিটার্নিং অফিসারদের জানানো হয়, ব্যানার আনুভূমিক বা উলম্ব যেকোনোভাবে ব্যবহার করা গেলেও এর মাপ অবশ্যই ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে থাকতে হবে।

অন্যদিকে, নির্বাচনি প্রচারণায় পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকতে মুদ্রণালয় ও ছাপাখানার প্রতিও নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু এলাকায় পোস্টার ব্যবহারের ঘটনা নজরে এসেছে, যা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ— সবাইকে নির্বাচনি আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত কোনো ধরনের পোস্টার মুদ্রণ না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ, ১০ ফেব্রুয়ারি রাত ১২টায় শেষ হবে প্রচারণা

আপডেট সময় : ১২:২২:০১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬