ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

মেয়াদ শেষের পথে অন্তর্বর্তী সরকার: কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা

  • আপডেট সময় : ১২:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৭ বার পড়া হয়েছে

মেয়াদ শেষের পথে অন্তর্বর্তী সরকার: কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের দিকে আসায় উপদেষ্টারা একে একে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিতে শুরু করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে সাধারণ পাসপোর্ট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বাকিরাও শিগগিরই একই প্রক্রিয়ায় যাবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ইতোমধ্যেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে তারা বিশেষ পাসপোর্ট প্রত্যর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, “কয়েকজন উপদেষ্টা দ্রুত সাধারণ পাসপোর্ট সংগ্রহ করে প্রয়োজনীয় ভিসা নেওয়ার লক্ষ্যে আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি বা আমার স্ত্রী কেউই এখনও আমাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেইনি।”

সংশ্লিষ্টদের মতে, কূটনৈতিক পাসপোর্টধারীরা দায়িত্ব ছাড়ার পর ওই পাসপোর্ট ব্যবহার করলে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রশাসনিক জটিলতা বা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে দায়িত্ব শেষ হওয়ার আগেই সাধারণ পাসপোর্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন উপদেষ্টারা, যাতে ব্যক্তিগত ভ্রমণ ও ভিসা প্রক্রিয়া সহজ হয়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেয়াদ শেষের পথে অন্তর্বর্তী সরকার: কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা

আপডেট সময় : ১২:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬