ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচন স্থগিত

  • আপডেট সময় : ০৭:৩১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৩ বার পড়া হয়েছে

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করায় উক্ত আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী—মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করতে হয়। এ ক্ষেত্রে মৃত ব্যক্তিকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে চূড়ান্তভাবে স্বীকৃত হতে হয়।

আইন অনুযায়ী, প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল বা স্থগিতের ঘোষণা দেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করবে।

তবে আইনে কিছু ব্যতিক্রমের কথাও উল্লেখ রয়েছে। যদি কোনো প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার আগেই মৃত্যুবরণ করেন অথবা একই দলের অন্য কোনো বৈধ বিকল্প প্রার্থী ওই আসনে থাকেন, সে ক্ষেত্রে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

পরিবার ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার জানাজা বুধবার দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচন স্থগিত

আপডেট সময় : ০৭:৩১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬