ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে বিএনপি প্রার্থী মইনুল হাসান সাদিকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা

  • আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫০ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে বিএনপি প্রার্থী মইনুল হাসান সাদিকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির আইনজীবী ফোরামের পিপির নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র পরিচালনার দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে দলটির কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, দেশ বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে। এই সংকট থেকে উত্তরণে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

আইনজীবী ফোরামের পিপি তার বক্তব্যে বলেন, অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক একজন সৎ, শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ধাপেরহাট ইউনিয়নসহ পুরো সাদুল্লাপুর উপজেলায় ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন শক্তিশালী হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে বিএনপি প্রার্থী মইনুল হাসান সাদিকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা

আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬