সাদুল্লাপুরে ৪ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ: অভিযুক্ত সবুজ ফারাজী গ্রেপ্তার।
- আপডেট সময় : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭২ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে ৪ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ: অভিযুক্ত সবুজ ফারাজী গ্রেপ্তার।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সবুজ ফারাজী (৪৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে।
ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের
খোর্দ্দকোমরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বুধবার সকালে খোর্দ্দকোমরপুর গ্রামের মহসিন আলী ফারাজীর পুত্র সবুজ ফারাজী পাশের বাড়ির চার বছরের এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর নৃশংস নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সবুজ ফারাজীকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে তার পরিবারের দেওয়া তথ্যমতে পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে সাদুল্লাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় ওই রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন,এঘটনার শিশুটির মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছে।আসামীকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সবুজ ফারাজী আলোচিত খোর্দ্দকোমরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিএসসির ছোট ভাই। উল্লেখ্য, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও অতীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠলেও তার যথাযথ বিচার হয়নি বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মতে, বিচারহীনতার সংস্কৃতিই এমন অপরাধ প্রবণতাকে উৎসাহিত করেছে।
এলাকাবাসী ও সচেতন মহল এই পৈশাচিক ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ আর না ঘটে।










