ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

‘ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি

  • আপডেট সময় : ০২:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৭ বার পড়া হয়েছে

‘ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই সনদের অনেক বিষয়ই বিএনপির ঘোষিত ৩১ দফার অন্তর্ভুক্ত। এর মধ্যে অন্যতম প্রস্তাব হলো— ‘১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না’। তিনি জানান, এই প্রস্তাবটি বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে উত্থাপন করেছিল।

আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই সনদ ও দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, দেশের রাষ্ট্রব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার অত্যন্ত জরুরি। সংস্কার কমিশনের আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে, তার অনেকগুলোই বিএনপি প্রায় দুই থেকে আড়াই বছর আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল। তিনি বলেন, ‘আমরা প্রথমেই ৩১ দফা ও জুলাই সনদের বাস্তবায়নের বিষয়টি সামনে এনেছি। জাতি গঠন ও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হলে এসব প্রস্তাব বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’

ইশতেহারের সাংবিধানিক সংস্কার অংশ ব্যাখ্যা করতে গিয়ে তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ রাখার প্রস্তাবটি বিএনপিই প্রথম দেয়। তিনি বলেন, ‘আমাদের ৩১ দফার মাধ্যমে আমরা আগেই জাতির সামনে এই প্রস্তাব উপস্থাপন করেছি। পরবর্তীতে সরকার গঠিত সংস্কার কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ প্রস্তাবের মূল উদ্যোক্তা বিএনপি।’

তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে এ বিষয়ে আইন প্রণয়ন করা হবে। তার ভাষায়, ‘আমরা সরকারে গেলে অবশ্যই আইনের মাধ্যমে নিশ্চিত করব যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।’

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি

আপডেট সময় : ০২:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬