ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৭:১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৪ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র ঘিরে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রের ৪০০ গজের ভেতরে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা সংশ্লিষ্ট নন এমন কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। তবে দায়িত্ব পালনের প্রয়োজনে মাত্র তিন শ্রেণির কর্মকর্তাকে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন রাখতে পারবেন কেবল তিন শ্রেণির ব্যক্তি—
১) দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,
২) ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং
৩) নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার, ভিডিপি)।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসির সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক ছবি বা তথ্য আদান-প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আনসার সদস্যদের নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এদিকে বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৭:১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬