ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গাইবান্ধা-৩ আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ১৪৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা জোরদার।

  • আপডেট সময় : ১০:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২০ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ১৪৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা জোরদার।

গাইবান্ধা-৩ আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ১৪৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা জোরদার।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ১১টি ইউনিয়নের ৭৫টি ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
সরঞ্জাম বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার সাহারিয়ার, কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্যসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা। তারা স্বশরীরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। সরঞ্জামের মধ্যে রয়েছে অমোচনীয় কালি, ভোটার তালিকা, ব্যালট বাক্সসহ মোট ১৮ ধরনের সামগ্রী।
সরঞ্জাম গ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তারা জানান, তারা প্রয়োজনীয় সব উপকরণ বুঝে নিয়েছেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত। তাদের সঙ্গে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
এদিকে, দায়িত্ব বণ্টন নিয়ে কিছু অসন্তোষের কথাও শোনা গেছে। অপেক্ষমাণ কয়েকজন অভিযোগ করে বলেন, প্রশিক্ষণ গ্রহণ করেও অনেকে ডিউটি পাননি; আবার কেউ কেউ প্রশিক্ষণ ছাড়াই প্রভাব খাটিয়ে দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।
সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ৭৫টি এবং পলাশবাড়ীতে ৭১টি কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার রয়েছেন।
এই আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রশাসনের হিসাবে, ৮৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৭টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে এবারের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ আসনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে জামানত বাজেয়াপ্ত হতে পারে বাকী ৮ জনের।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন ভোটারদের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে পুরো আসন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধা-৩ আসনে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ১৪৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তা জোরদার।

আপডেট সময় : ১০:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬