ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • আপডেট সময় : ০২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৯ বার পড়া হয়েছে

জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর ভাটারা এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন তারেক রহমান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গুলশানে নিজের বাসা থেকে রওনা হন।

সৌজন্য সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনে এ সৌজন্য সাক্ষাৎকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্য ও সংলাপের ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আপডেট সময় : ০২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬