সংবাদ শিরোনাম ::
নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
- আপডেট সময় : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপি আহ্বায়কের বাসভবনে গিয়ে তারেক রহমান এই সাক্ষাৎ করেন।
রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে নির্বাচন-পরবর্তী সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।
ট্যাগস :










