ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির।

  • আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২০ বার পড়া হয়েছে

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর নেতৃত্বে বিরোধীদলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, **এটিএম আজহার**সহ অন্যান্য বিরোধীদলীয় নেতারা।

এর আগে, একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ মিনার প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশ।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির।

আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬