নবনির্বাচিত এমপি শামীম কায়সার লিংকনকে ফুলেল শুভেচ্ছা জানাল গোবিন্দগঞ্জ থানা পুলিশ
- আপডেট সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
শনিবার রাতে থানার পক্ষ থেকে এমপি শামীম কায়সার লিংকনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় গোবিন্দগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র সাহা, সেকেন্ড অফিসার মীর কায়েশ এবং উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা।
থানা সূত্রে জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংসদ সদস্যের সহযোগিতার প্রত্যাশায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে থানা পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।










