ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

রাজনীতিবিদরা চিন্তা ও হৃদয়ে গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়: এমপি নিজান

  • আপডেট সময় : ০৫:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪১ বার পড়া হয়েছে

রাজনীতিবিদরা চিন্তা ও হৃদয়ে গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়: এমপি নিজান

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাজনীতিবিদ গরিব হলে লাভ নেই—তবে এখানে গরিব বলতে অর্থনৈতিক নয়, বরং চিন্তায় ও হৃদয়ে গরিব হওয়াকেই বোঝানো হয়েছে। চিন্তা ও মননে সংকীর্ণতা থাকলে রাজনীতি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি রাষ্ট্রও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমপি নিজান বলেন, ‘আমার নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন— রাজনীতিবিদের কলিজা থাকতে হবে সিনার বাইরে আড়াই ইঞ্চি। এত ছোট মন নিয়ে রাজনীতি করলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।’

তিনি বলেন, কালো-সাদা, হিন্দু-মুসলমানের বিভাজন যুগ যুগ ধরে কিছু রাজনীতিবিদ নিজেদের স্বার্থে সৃষ্টি করেছেন। সময় যত এগোচ্ছে, রাজনীতির জটিলতা তত বাড়ছে—এর মূল কারণ নৈতিক অবক্ষয়। তিনি বলেন, যিনি যত বড় ধার্মিক, তিনি তত বড় সৎ—কারণ কোনো ধর্মেই অসত্যের শিক্ষা নেই।

রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ভোটের দিন পর্যন্ত আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু ভোটের পরদিন থেকেই একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। শক্তিশালী বিরোধী দলই পারে সরকারকে সঠিক পথে রাখতে। আপনারা যদি ইতিবাচক রাজনীতি করেন, সরকারও ইতিবাচক রাজনীতি করতে বাধ্য হবে।’

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেডএম ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজনীতিবিদরা চিন্তা ও হৃদয়ে গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়: এমপি নিজান

আপডেট সময় : ০৫:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬