ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

  • আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৬১ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিহত ছিনতাইকারী লেবু মিয়ার মা ফুলমতি বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলাটি করেন।যাহার মামলার নম্বর ১৫/২০/০২/২৬।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝাউলা বাজার এলাকার দুখু মিয়ার স্ত্রী নাছিমা বেগম ঢাকায় থেকে ভোরে পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর এলাকায় বাস থেকে নামেন। এ সময় কোনো যানবাহন না পেয়ে তিনি স্বামীকে ফোন দিলে দুখু মিয়া পায়ে চালিত ভ্যান নিয়ে তাকে আনতে যান। পরে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা ছয়জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণ-রূপার গহনাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে জানানো হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
একপর্যায়ে তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে ঝাউলা বাজার সংলগ্ন জায়গায় লোকজনের উপস্থিতি টের পেয়ে বিকল্প রাস্তায় পালানোর চেষ্টা হিসাবে তারা খোর্দ্দ মুজাহিদপুর গ্রামের ভেতরে রাস্তায় ঢুকে পড়ে। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেয়ে তাদের পথরোধ করার চেষ্টা করে ও দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করলে মোটরসাইকেলটি পুকুরে পড়ে যায়। এ সময় জনতা দুজনকে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটক দুইজনকে খোর্দ্দ মুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহারিত মোটরসাইকেলটি আগুনে পুড়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ছিনতাইকারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের বিষয়টি স্বীকার করে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন ছিনতাই ও গণপিটুনির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬