পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ফকিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ফকিরহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সামনে পবনাপুর ফকিরহাট মদিনাতুল ক্বওমি মাদ্রাসার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা হাফেজ মোঃ রফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ফকিরহাট আল্লাহর দরগা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শফিউল আলম, মাওলানা মনজুরুল ইসলাম, খন্দকার মাওলানা শফিউল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান ও মাওলানা শাহারুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পবনাপুর ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুর সবুর, পবনাপুর ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহামুদ প্রধান, পবনাপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি পাপুল সরকার, দপ্তর সম্পাদক শুভ সরকার, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি মফিদুল প্রধান, সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
বক্তারা পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি গভীর ষড়যন্ত্র হতে পারে। দীর্ঘ পথে কোরআনের পাতা ছেঁড়া অবস্থায় পড়ে থাকার বিষয়টি রহস্যজনক উল্লেখ করে তারা দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কোনো ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিলে তা মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব পালন হবে বলেও তারা মন্তব্য করেন।
মানববন্ধন শেষে অপরাধীর শাস্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম।










