তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হলেন খালেদা জিয়া-র আইনজীবী আমিনুল ইসলাম
- আপডেট সময় : ০৮:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪০ বার পড়া হয়েছে

প্রতিনিধি | ঢাকা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলাম-কে সরিয়ে দিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এডভোকেট আমিনুল ইসলাম-কে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে খালেদা জিয়া-র আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আলোচিত বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও তিনি পরিচিত।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।
নতুন এই নিয়োগকে কেন্দ্র করে বিচারপ্রক্রিয়ায় গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।










