ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ফ্যামিলি কার্ড পুরোপুরি বিনামূল্যে, তথ্য সংগ্রহে যুক্ত থাকবে না দলীয় নেতাকর্মী: সমাজকল্যাণমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৫ বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ড পুরোপুরি বিনামূল্যে, তথ্য সংগ্রহে যুক্ত থাকবে না দলীয় নেতাকর্মী: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং তথ্য সংগ্রহের কাজে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যুক্ত থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, “কতিপয় মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। কার্ডের বিনিময়ে কেউ কেউ টাকা চাইছে, যা সম্পূর্ণ অবৈধ। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে বিনামূল্যে এই কার্ড দেওয়া হবে।”

তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পুরো প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

কার্ডের নামে কেউ আর্থিক সুবিধা চাইলে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “এ ধরনের কোনো অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কিংবা গণমাধ্যমকে জানাতে হবে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন— “কেউ যেন ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের কেলেঙ্কারির সুযোগ না পায়। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মন্ত্রী বলেন, কড়াইল বস্তি ও ময়মনসিংহসহ কয়েকটি এলাকায় অনিয়মের তথ্য পাওয়া গেছে, যা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্যামিলি কার্ড পুরোপুরি বিনামূল্যে, তথ্য সংগ্রহে যুক্ত থাকবে না দলীয় নেতাকর্মী: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬