ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

দেবিদ্বারে আইনশৃঙ্খলা সভায় থানার দুর্নীতি নিয়ে এমপির কঠোর সমালোচনা

  • আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৮ বার পড়া হয়েছে

দেবিদ্বারে আইনশৃঙ্খলা সভায় থানার দুর্নীতি নিয়ে এমপির কঠোর সমালোচনা

দেবিদ্বারে আইনশৃঙ্খলা সভায় থানার দুর্নীতি নিয়ে এমপির কঠোর সমালোচনা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালালচক্রের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেবিদ্বার থানার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

সেকেন্ড অফিসারকে ‘পুরোপুরি দুর্নীতিগ্রস্ত’ আখ্যা

বক্তব্যে এমপি হাসনাত আবদুল্লাহ থানার সেকেন্ড অফিসার মতিনকে “পুরোপুরি দুর্নীতিগ্রস্ত” বলে আখ্যা দেন। তার অভিযোগ, অর্থ ছাড়া তিনি কোনো কাজ করেন না। একইভাবে এসআই ভবতোষের বিরুদ্ধেও ঘুষ ছাড়া কার্যক্রম না চালানোর অভিযোগ তোলেন তিনি।

তিনি বলেন, অপরাধী ধরতে গেলে আগাম তথ্য ফাঁস হয়ে যায়, ফলে কার্যক্রম ব্যাহত হয়। এতে পুলিশি কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

থানায় দালাল সিন্ডিকেটের অভিযোগ

এমপি দাবি করেন, থানার কার্যক্রমে অপ্রাতিষ্ঠানিক প্রভাব রয়েছে। ‘হেলাল’ নামের এক ব্যক্তির মাধ্যমে থানায় দালালচক্র ও মাদক সিন্ডিকেট পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, থানায় মামলা নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রেও ওই ব্যক্তির প্রভাব রয়েছে।

তিনি ওসিকে উদ্দেশ করে বলেন, থানার কার্যক্রম যেন কেবল দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারাই পরিচালনা করেন। কোনো বেসরকারি ব্যক্তি যেন থানার সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে না পারে—সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভুক্তভোগীদের সরাসরি যোগাযোগের আহ্বান

হাসনাত আবদুল্লাহ বলেন, সাধারণ মানুষ যেন দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি থানায় গিয়ে ন্যায়বিচার পেতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, গত এক বছরে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে এসব অভিযোগ সম্পর্কে অবগত হয়েছেন। প্রশাসনের সহযোগিতায় কার্যকর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবিদ্বারে আইনশৃঙ্খলা সভায় থানার দুর্নীতি নিয়ে এমপির কঠোর সমালোচনা

আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬