ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

পীরগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ, প্রতিবাদ করায় কাজ বন্ধের অভিযোগ

  • আপডেট সময় : ০১:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১৪৬ বার পড়া হয়েছে

পীরগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ, প্রতিবাদ করায় কাজ বন্ধের অভিযোগ
রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে দুই নারী ফিল্ড অফিসারকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (৯ মার্চ) দুপুরে ভুক্তভোগী দুই নারী গণমাধ্যমকর্মী ও উপস্থিত জনতার সামনে এ অভিযোগ তুলে ধরেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাবিলপুর ইউনিয়নে ভ্যাট আদায় কার্যক্রমে নিয়োজিত ফিল্ড অফিসার মোছা: তাসলিম ও মোছা: মনিরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো: সিরাজুল ইসলাম বিভিন্ন সময় তাদেরকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
ভুক্তভোগী ফিল্ড অফিসার মোছা: তাসলিম ও মোছা: মনিরা বলেন, “সচিব আমাদের বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি আমরা আমাদের ম্যানেজারকে জানাই। পরে ম্যানেজার বিষয়টি সচিবকে বললে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের কাজ বন্ধ করে দেন।”
এ বিষয়ে ভ্যাট আদায়কারী প্রতিষ্ঠানের ম্যানেজার লিখন মিয়া বলেন, “গত ১০ দিন ধরে সচিব আমাদের ভ্যাট আদায়ের কাজ বন্ধ করে রেখেছেন। আমরা বিষয়টি নিয়ে সমস্যার মধ্যে আছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো: সিরাজুল ইসলাম বলেন, “তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”
এদিকে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো: লুৎফর রহমান বলেন, “সচিবের সঙ্গে তাদের কথা কাটাকাটির বিষয়টি শুনেছি।”
ইউনিয়ন পরিষদের আয়া মোছা: শাহানুর বেগম বলেন, “সচিব স্যার আমাকে সঙ্গে করে তাদের রুমে নিয়ে গিয়েছিলেন। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে বা কি ঘটেছে তা আমি জানি না।”
এ বিষয়ে কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ, প্রতিবাদ করায় কাজ বন্ধের অভিযোগ

আপডেট সময় : ০১:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬