সংবাদ শিরোনাম ::
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত–এনসিপি সাংসদদের বিক্ষোভ
- আপডেট সময় : ১০:১৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৫১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগোতেই বিরোধী দলের সাংসদরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের হাতে “জুলাইয়ের গাদ্দার” লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার জন্য দাঁড়ানোর পরও অধিবেশন কক্ষে হট্টগোল করতে থাকেন জামায়াত জোটের সংসদ সদস্যরা। পরে রাষ্ট্রপতি বক্তব্য শুরু করলে তারা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
ট্যাগস :










