কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত, সবাই সাদুল্লাপুর উপজেলার।
- আপডেট সময় : ০৮:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ১০৮ বার পড়া হয়েছে

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত, সবাই সাদুল্লাপুর উপজেলার।
সাদুল্লাপুর (গাইবান্ধা)প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের মা-ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন, নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১১), আজিজার রহমানের সুলতান (৩০), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০) ছত্রগাছা গ্রামের জাকিরের স্ত্রী ও হাম্বুর বিয়ান দোলা (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল ফুরিয়ে মহাসড়কের পাশে থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসেছিলেন। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এস আই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় গাইবান্ধার ধাপেরহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মোঃ জালাল উদ্দীন প্রামাণিক
সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি
মোবাইল নম্বর ০১৭১০৬০৭৭৩০










