ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ১১৩ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ, ৬নং ধাপেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ধাপেরহাট ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শাহ্ মো. মুশফিকুর রহমান সাগর এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি সামসউদ্দিন শাওন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমির এরশাদুল হক ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি মো. তৌফিকুর রহমান, সেক্রেটারি মো. সুজন সরকারসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
বক্তারা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।










